Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Tuesday, June 11, 2013

♥ নামাযের গুরুত্ব !!



"ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।" - [ সূরা আল্ বাকারাহ্ -৪৫ ]

"
আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয় ।" - [ সূরা আল্ বাকারাহ্ - ৪৩ ]


"
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও ।" - [ সূরা আল্ বাকারাহ্ - ২৩৮ ]

"
আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর ।" - [ সূরা আল আনকাবুত - ৪৫ ]

"
আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।" - [ সূরা আত্ তাওবাহ - ৭১ ]

"
তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ¸ দান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভূক্ত ।" - [ সূরা হাজ্জ - ৪১ ]



"
অতএব দুর্ভোগ সেসব নামাযীর," - [ সূরা মাউন -৪ ]

"
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;" - [ সূরা মাউন - ৫ ]

"
যারা তা লোক-দেখানোর জন্য করে" - [ সূরা মাউন -৬ ]

"
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে " - [ সূরা আল মুদ্দাস্সির - ৪২ ]

"
তারা বলবেঃ আমরা নামায পড়তাম না," - [ সূরা আল মুদ্দাস্সির -৪৩ ]

"
অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে ।" - [ সূরা মারইয়াম - ৫৯ ]
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে । - [ সূরা আন নিসা - ১০৩ ]

হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন । - [ সুরা ইব্রাহিম-৪০ ]

আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোন রিযিক চাই না। আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। - [ সূরা ত্বাহা - ১৩২ ]

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম